ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ০:৫৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

মনোনয়নপত্র কিনলেন অভিনেত্রী জ্যোতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার

নির্বাচনের মাঠে নেমেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর) আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন তিনি। আজ রোববার বিকেলে মনোনয়নপত্র কেনেন এই তারকা।

 

এর আগে ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনেও আওয়ামী লীগ থেকে প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন জ্যোতি। কিন্তু পরবর্তীতে দল মনোনয়ন না দিলেও আসনটিতে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজিম উদ্দিনের পক্ষে ভোটের মাঠে সক্রিয় ছিলেন তিনি।


 
জ্যোতিকা জ্যোতির জন্মস্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্যে। তার অভিনয়ের হাতেখড়ি ময়মনসিংহ নগরীর স্বনামধন্য বহুরূপী থিয়েটারে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত থাকেন বড় পর্দা ও ছোট পর্দার এই অভিনেত্রী।